• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

আজ বিশ্ব পুরুষ দিবস

নিউজ ডেস্ক / ১১৭ সময় দেখুন
আপডেট : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
ছবি সংগৃহীত

পরিবার, সমাজ এবং বৈশ্বিক পর্যায়ে পুরুষ ও বালকদের ইতিবাচক অবদানকে স্বীকৃতি জানাতে আজ বুধবার (১৯ নভেম্বর) বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক পুরুষ দিবস’ বা ‘বিশ্ব পুরুষ দিবস’। বিশ্বের ৭০টিরও বেশি দেশে দিনটি গুরুত্বের সঙ্গে উদযাপিত হচ্ছে।

দিবসটির প্রধান উদ্দেশ্য হলো—পুরুষ ও বালকদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, লিঙ্গসমতা প্রতিষ্ঠা, তাদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা এবং সমাজে তাদের ভূমিকার গুরুত্ব তুলে ধরা। ১৯৯২ সালে মার্কিন অধ্যাপক টমাস ওস্টার প্রথম আন্তর্জাতিক পুরুষ দিবস পালনের ধারণা দেন। শুরুতে দিবসটি ফেব্রুয়ারিতে পালন হলেও ১৯৯৯ সালে ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসবিদ জেরোম তিলক সিংয়ের প্রচেষ্টায় আনুষ্ঠানিকভাবে ১৯ নভেম্বরকে আন্তর্জাতিক পুরুষ দিবস হিসেবে নির্ধারণ করা হয়। একই বছর ত্রিনিদাদ ও টোবাগোতে দিবসটি প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে উদযাপিত হয়।

বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, নরওয়ে ও ডেনমার্কসহ বিশ্বের বহু দেশে দিনটি নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হচ্ছে।

তথ্য সূত্র : ভোরের দর্পন


এই বিভাগের আরও খবর