• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

আসন্ন নির্বাচনে জেলবন্দি আসামি ও প্রবাসীরাও ভোট দিতে পারবেন: সিইসি

নিউজ ডেস্ক / ৫৪ সময় দেখুন
আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
ছবি সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো জেলবন্দি আসামিরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং অন্যান্য কর্মীসহ প্রায় ১০ লাখ ব্যক্তির ভোটগ্রহণেরও ব্যবস্থা করা হচ্ছে।

সোমবার (৩ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সিইসি বলেন, “যারা নির্বাচনের দায়িত্বে থাকেন, সাধারণত তারাই ভোট দিতে পারেন না। এবার আমরা সেই ব্যবস্থাটি পরিবর্তন করছি। নির্বাচনী দায়িত্বে থাকা সবাই যেন ভোট দিতে পারেন, সে জন্য একটি বিশেষ অ্যাপ চালু করা হবে। দায়িত্বপ্রাপ্তরা অ্যাপে নিবন্ধন করলে তাদের নিজ নিজ ঠিকানায় ব্যালট পাঠানো হবে এবং নির্ধারিত গাইডলাইন অনুযায়ী ভোট দিতে পারবেন।”

তিনি আরও জানান, আইনি হেফাজতে থাকা নাগরিকরাও দেশের নাগরিক হিসেবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এছাড়া এবার প্রবাসীদের জন্যও ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে নিজের দায়িত্বের কথা তুলে ধরে সিইসি বলেন, “আমরা কেমন বাংলাদেশ ভবিষ্যতের প্রজন্মের জন্য রেখে যাচ্ছি—সেই ভাবনা আমাকে সব সময় তাড়িত করে। এই পদকে আমি শুধু দায়িত্ব বা চাকরি হিসেবে নিইনি, এটাকে আমি একটি মিশন ও চ্যালেঞ্জ হিসেবে দেখছি।” তিনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রচলিত ধারা মেনে চললে হবে না। প্রয়োজন হলে আমাদের ‘আউট অব দ্য ওয়েতে’ গিয়ে কাজ করতে হবে।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা।

তথ্য সূত্র : ভোরের দর্পন


এই বিভাগের আরও খবর