
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি করেছে ভোলা জেলা বিএনপি। শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে ভোলা জেলা বিএনপির আয়োজনে জেলা সরকারি স্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ভোলা-১ আসনের বিএনপির মনোনিত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, সদস্য সচিব রাইসুল আলম প্রমুখ। এ সময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। পরে আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যাটি শহরের নতুন বাজার, বাংলাস্কুল মোড়, সদর রোড, মহাজনপট্টি হয়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালিতে জেলা বিএনপি, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।