• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

কেন হাসবেন?

স্বাস্থ্য ডেস্ক / ৫৫ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: প্রতীকী

হাসি একটি শারীরিক ব্যায়াম। এটি এমন একটি শারীরিক প্রক্রিয়া যার সরাসরি প্রভাব পড়ে শরীরে ও মনে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোসহ হাসি আমাদের শরীরে ও মনে কি কি পরিবর্তন আনে সেই বিষয়ে জেনে নিন।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

হাসি কর্টিসলের মতো স্ট্রেস হরমোন কমাতে এবং রোগ প্রতিরোধক কোষ এবং সংক্রমণ-প্রতিরোধী অ্যান্টিবডি বৃদ্ধি করতে পারে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং অসুস্থতা থেকে রক্ষা করতে সাহায্য করে। অল্প কয়েক মিনিট হাসলেও দারুণ উপকার পাওয়া যায়। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে।

কার্ডিওভাসকুলার ফাংশন উন্নত করে
হাসি রক্তনালীর কার্যকারিতা উন্নত করে এবং রক্ত প্রবাহ বৃদ্ধি করে। যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। হাসার সময় হৃদস্পন্দন অল্প সময়ের জন্য বৃদ্ধি পায়, তারপরে পেশী শিথিল হয় এবং রক্তচাপ হ্রাস পায়। এতে শরীরে  রক্ত সঞ্চালন বাড়ে।

ব্যথা কমায়

হাসি এন্ডোরফিনের নিঃসরণ বাড়ায়।  ফলে শরীর প্রাকৃতিক ভাবেই ভালো অনুভব করে। এন্ডোরফিন কেবল আপনার মেজাজ উন্নত করে না বরং প্রাকৃতিক ভাবে শরীরের ব্যথাও কমায়। নিয়মিত হাসলে সহনশীলতা বৃদ্ধি পায়। পেশীগুলোকে শিথিল করে। 

ফুসফুস ভালো রাখে

হাসলে ফুসফুস উদ্দীপিত হয়। সহজে অক্সিজেন গ্রহণ করতে পারে। এবং এ সময় ফুসফুস থেকে পুরানো বাতাস বেরিয়ে যায়। সঙ্গে মানসিক চাপও কমে। একটি প্রাণবন্ত হাসি আপনাকে অক্সিজেন গ্রহণে সহায়তা করতে পারে এবং শ্বাসনালীকে আরও ভালো রাখতে পারে। 

হাসি একটি শারীরিক ব্যায়াম

হাসলে শারীরিক কার্যকলাপের সঙ্গে সংযুক্ত সিস্টেমগুলোর বেশিরভাগই উদ্দীপিত হয়। যেমন—পেটের পেশী, কাঁধ এবং ডায়াফ্রাম। এমনকি আপনার হৃদস্পন্দনও বাড়ে। সুতরাং হাসি  একটি কার্যকর ব্যায়াম হিসেবে কাজ করে। 

সুতরাং হাসুন, আর সুস্থ থাকার একটি কার্যকর উপায় পেয়ে যান।

সূত্র: হেলথলাইন


এই বিভাগের আরও খবর