• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

গালির জবাবে দোয়া হবে আমাদের কর্মসূচি: জামায়াত আমির

নিউজ ডেস্ক / ৫৩ সময় দেখুন
আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে সমালোচনা বা কটূক্তির জবাব পাল্টা গালিগালাজ দিয়ে দেওয়ার কোনো দরকার নেই বলে মত দিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান।

তার ভাষায়, “গালির জবাবে আমাদের কর্মসূচি হবে দোয়া-ইনশাআল্লাহ।”

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এ বার্তা দেন।

পোস্টে ডা. শফিকুর রহমান নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে লিখেছেন, “জনগণের ভালোবাসা ও সহানুভূতি দেখে কেউ যদি কটূক্তি করে, তাতে বিচলিত হওয়ার কারণ নেই। বরং তাদের জন্যও মহান আল্লাহর কাছে কল্যাণ কামনা করতে হবে।”

তিনি আরো লিখেছেন, ‘দেশের ও জনগণের মঙ্গলের জন্য কাজ করা জামায়াতের বড় দায়িত্ব।’

এই দায়িত্বকে আমানত হিসেবে শ্রদ্ধা করার তাগিদ দেন তিনি।

ডা. শফিকুর রহমান শেষের দিকে লিখেছেন, “ফায়সালা মহান মাবুদের হাতে। মহান আল্লাহর ওপর ভরসা ও ধৈর্যই হোক আমাদের মূল হাতিয়ার। প্রিয় বাংলাদেশকে আল্লাহ তাআলা সব ধরনের বিপদ থেকে হেফাজত করুন।” তথ্য সূত্র : ভোরের দর্পন


এই বিভাগের আরও খবর