
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) আল হামিদ টেক্সটাইল নামের একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। নয়তলা এই কারখানায় প্রায় পাঁচ শতাধিক শ্রমিক রয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আগুনের খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন। বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।
তথ্য সূত্র : ভোরের দর্পন