• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করলেন নুর

নিউজ ডেস্ক / ৬৬ সময় দেখুন
আপডেট : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
ছবি সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা ও শঙ্কার কথা জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একদিকে রাজনৈতিক দলগুলো মাঠে সক্রিয়, অন্যদিকে আমরা নির্বাচনের আকাশে কালো মেঘের ঘনঘটা দেখতে পাচ্ছি।” তিনি আরও বলেন, “সবাই আশা করছে নির্বাচন হবে, মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি বেছে নেবে—এই প্রত্যাশা ও উচ্ছ্বাস এখনো জনগণের মধ্যে আছে।”

নুরুল হক নুর বলেন, “গণঅভ্যুত্থানের শক্তিসমূহ—বিএনপি, জামায়াত কিংবা আমরা কেউ যদি শুধু সরকারের বিরোধিতায় একত্রিত হয়ে তাকে দুর্বল করার প্রতিযোগিতায় নামি, তাহলে সামনে সবার জন্যই বিপর্যয় অপেক্ষা করছে।” তিনি আরও যোগ করেন, “আমরা আগেও বলেছিলাম—খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্রের মুক্তি একই সূত্রে বাঁধা। ফ্যাসিবাদকে যদি হটানো যায়, তবে গণতন্ত্রেরও মুক্তি হবে, খালেদা জিয়ার মুক্তিও আসবে।”

নুর দাবি করেন, “চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে, গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তি ঘটেছে, বিএনপির নেতাকর্মীরাও স্বাধীনভাবে রাজনীতি করার সুযোগ পেয়েছেন। আমরা যা বলি, তা সময়ের পরিপ্রেক্ষিতে সত্য প্রমাণিত হয়।” শহরের চৌরাস্তায় অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু। এতে আরও বক্তব্য দেন দলের উচ্চতর পরিষদের সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শহিদুল ইসলাম, জেলা যুগ্ম আহ্বায়ক মো. মশিউর রহমান সাদ্দাম এবং জেলা সদস্য সচিব মো. শাহ আলম সিকদার। সমাবেশে বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

তথ্য সূত্র : ভোরের দর্পন


এই বিভাগের আরও খবর