• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

জামায়াত আমিরের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক / ৫৭ সময় দেখুন
আপডেট : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
ছবি সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেস বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (১ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

দ্বিপক্ষীয় এই আলোচনাটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের পারস্পরিক সম্পর্ক, বিনিয়োগের সুযোগ, আন্তর্জাতিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে উভয়পক্ষ ভবিষ্যতে বাংলাদেশে ব্রাজিলের বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনার কথা তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশে ব্রাজিল সরকারের সমর্থন অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করা হয়।

সাক্ষাৎকালে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।

তথ্য সূত্র : ভোরের দর্পন


এই বিভাগের আরও খবর