• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

জিয়াউর রহমানের সমাধিতে তোপের মুখে ডা. সাবরিনা

নিউজ ডেস্ক / ৭৫ সময় দেখুন
আপডেট : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
ছবি সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে ছাত্রদল নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন ডা. সাবরিনা। তিনি আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ তোলেন নেতাকর্মীরা। এক পর্যায়ে তোপের মুখে সেখান থেকে চলে যেতে বাধ্য হন তিনি। শনিবার (২৭ সেপ্টেম্বর) জিয়া উদ্যানে এই বাগবিতণ্ডার ঘটনা ঘটে।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

তাতে দেখা যায়, জিয়াউর রহমানে কবরে শ্রদ্ধা জানাতে নরসিংদী জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে ডা. সাবরিনাসহ বেশ কয়েকজন অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি আকরাম কয়েকজন নেতাকর্মী নিয়ে সেখানে আসেন।

এ সময় ছাত্রদল নেতা আকরাম ডা. সাবরিনার পরিচয় জানতে চান।

জবাবে সাবরিনা বলেন, ‘আমি কেন্দ্রীয় কমিটির এক নম্বর সদস্য।’ এরপর ছাত্রদলের ওই নেতা বলেন, ‘বিএনপি থেকে একটি প্রেস দেওয়া হয়েছে। আপনার তো এখানে আসার কথা না। আপনি আওয়ামী লীগের সময় শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দিয়েছেন।

জবাবে সাবরিনা বলেন, ‘শেখ হাসিনাকে নিয়ে আমি কখনো কোনো স্লোগান দিইনি।’ এ সময় তিনি ছাত্রদল নেতাদের কাছে স্লোগান দেওয়ার প্রমাণ চান।

এক পর্যায়ে আকরাম সাবরিনাকে উদ্দেশ করে বলেন, ‘আপনাকে এখান থেকে চলে যেতে হবে।’ এতে অসম্মতি জানিয়ে সাবরিনা বলেন, ‘জিয়ার মাজার সবার।’ এদিকে উপস্থিত কয়েকজন নেতাকর্মী সাবরিনাকে ঘিরে ‘আওয়ামী দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না’ এমন স্লোগান দিতে থাকেন।

তথ্য সূত্র : ভোরের দর্পণ


এই বিভাগের আরও খবর