• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

তীব্র গরমের প্রভাবে মানুষের জৈবিক বয়স দ্রুত বেড়ে যাচ্ছে : গবেষণা

নিউজ ডেস্ক / ৩৮ সময় দেখুন
আপডেট : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে মানুষ নানা রকম রোগে ভুগতে শুরু করেছে। অধিক তাপমাত্রা মানুষের স্বাভাবিক জীবন যাপনের পরিবেশ নষ্ট করছে। শুধু তাই না তীব্র গরমের কারণে মানুষের শরীরে বিভিন্ন পরিবর্তন এসেছে এমনকি ‍দ্রুত বুড়িয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে বলে একটি গবেষণায় জানানো হয়েছে।

খ্যাতনামা বৈজ্ঞানিক জার্নাল নেচার ক্লাইমেট চেঞ্জে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে। তাইওয়ানের ২৫ হাজার প্রাপ্তবয়স্ক মানুষের ওপর ১৫ বছরের তথ্য বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন, ‘‘গরমের প্রভাবে মানুষের জৈবিক বয়স (biological age) দ্রুত বেড়ে যাচ্ছে। টানা দুই বছরে মাত্র চার দিন অতিরিক্ত হিটওয়েভের মুখোমুখি হলে একজন মানুষের জৈবিক বয়স প্রায় নয় দিন বেড়ে যায়। প্রধানত যারা বাইরে শারীরিক শ্রমের কাজ করেন, তাদের ক্ষেত্রে এই প্রভাব আরও বেশি—একই সময়ে তাদের জৈবিক বয়স গড়ে ৩৩ দিন বৃদ্ধি পেয়েছে।’’ 

গবেষকরা জানান,  অতিরিক্ত গরমের প্রভাবে মানুষের ডিএনএ ক্ষতিগ্রস্ত হচ্ছে।  যদিও সময়ের সঙ্গে সঙ্গে মানুষ ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে কিন্তু এর ক্ষতিকর প্রভাব এড়াতে পারছে না।

গবেষকদের মতে, তীব্র গরম এখন আর কেবল একটি সাময়িক অসুবিধা নয়, বরং এটি মানুষের দ্রুত বার্ধক্য ও জটিল স্বাস্থ্যঝুঁকির এক নীরব চালক।

উল্লেখ্য, পেশাগত জীবনে যারা অনেক বেশি চাপে থাকেন, পারিবারিকভাবে যারা সুখী নন, যারা দীর্ঘমেয়াদি কোনো রোগে আক্রান্ত হয়েছেন এবং মাদক গ্রহণ করেন তাদেরও দ্রুত বুড়িয়ে যাওয়ার প্রবণতা বেশি।

তথ্য সূত্র : রাইজিংবিডি.কম


এই বিভাগের আরও খবর