• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান : সালাহউদ্দিন

নিউজ ডেস্ক / ৫৮ সময় দেখুন
আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
ছবি সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানী কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হলে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের আলোচনাসভায় এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তারেক রহমান যেদিন দেশে ফিরবেন সেদিন অবিস্মরণীয় ইতিহাস তৈরি হবে। সেদিনই বিএনপির নির্বাচনের অর্ধেক প্রচারণা হয়ে যাবে।

তিনি বলেন, ‘সংবিধান স্পর্শ করে না, সরকার চাইলে এমন সংস্কারগুলো করতে পারে। কেউ কোনো আলোচনা ব্যতীত অমূলক সংস্কারের চেষ্টা করবেন না। যেটা নির্বাচনে জটিলতা সৃষ্টি করতে পারে।’

তিনি আরো বলেন, ‘আগামীর বাংলাদেশে চাইলেই কেউ অগণতান্ত্রিক ফ্যাসিস্ট হওয়ার সুযোগ আর কেউ পাবে না।

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, ‘আমরা জনভোগান্তি না করে মানুষের কল্যাণে কর্মসূচি দিচ্ছি, মানুষ পছন্দ করছে। আমরা মানুষের চাওয়াটাকে প্রাধান্য দিতে চাই।’

নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন এক অধ্যাদেশে জারি করেছে জোটবদ্ধ হলেও নিজ দলের মার্কায় ভোট করতে হবে। এ ধরনের আদেশ নির্বাচনে জটিলতা সৃষ্টি করতে পারে।

তথ্য সূত্র : ভোরের দর্পণ


এই বিভাগের আরও খবর