• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যের মৃত্যু

প্রতিনিধি / ৬৩ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

জামালপুরের বকশীগঞ্জে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশ নৌবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সদস্যের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের টিকরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম বদিউজ্জামান বদি (৫২)। তিনি ওই এলাকার মৃত শমসের আলীর ছেলে। তিনি নৌবাহিনীর অবসরপ্রাপ্ত (এলএস) সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বদিউজ্জামান বদি বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নিজ ঘরের বৈদ্যুতিক লাইনে কাজ করছিলেন। অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারের সংস্পর্শে এলে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান আছে।


এই বিভাগের আরও খবর