• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলায় ইউরিয়া সার কারখানা স্থাপনের সম্ভাব্য জায়গা পরিদর্শন করেছেন ৩ উপদেষ্টা

প্রতিনিধি / ৬৪ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

প্রাকৃতিক গ্যাসকে কাজে লাগিয়ে দ্বীপজেলা ভোলায় ইউরিয়া সার কারখানা স্থাপনের সম্ভাব্য জায়গা পরিদর্শন করেছেন অন্তবর্তীকালীন সরকারের ৩ উপদেষ্টা। উপদেষ্টারা হলেন-বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে প্রথমে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ফেরিঘাট-সংলগ্ন তেঁতুলিয়া নদীতীর এলাকায় একটি জায়গা পরিদর্শন করেন, এরপর বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আমিনাবাদ ইউনিয়নে আরেকটি জায়গা পরিদর্শন করেন উপদেষ্টাগণ।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আমরা দুটি জায়গা দেখলাম, এরমধ্যে ফিজিবল যেটা সেটা আমরা নেবো। আমরা চেষ্টা করবো নতুন কোনো জায়গা যেন অধিগ্রহণ করতে না হয়। বিভিন্ন জেলায় তো অধিগ্রহণ করা খাস জমি আছে, তো ওইটাই যেন আমরা কাজে লাগাতে পারি সেজন্য আরেকটু পরীক্ষার দরকার আছে।
তিনি আরও বলেন, দেশের অনেক জায়গায় গ্যাস পাওয়া যাচ্ছে না, ভোলায় তো গ্যাস পাওয়া যাচ্ছে, এই গ্যাসকে আমরা দেশের কাজে লাগাতে পারি। আমরা গ্যাসের থেকে স্যার উৎপাদন করতে পারি, এজন্য একটা কারখানা করা যায় কিনা এবং সেটার ফিজিবিলিটি দেখার জন্য এসেছি।
এ সময় উপদেষ্টাদের স্ব-স্ব মন্ত্রণালয়ের সচিবগণ, ভোলার জেলা প্রশাসক মো: আজাদ জাহানসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে এদিন সকালে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অবস্থিত শাহবাজপুর গ্যাসক্ষেত্র পরিদর্শন করেন উপদেষ্টাগণ। বাংলাদেশ গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান বাপেক্সের তথ্যমতে, ভোলা জেলার গ্যাসফিল্ডসমুহে মজুদকৃত গ্যাসের পরিমাণ ২ দশমিক ২৪ ট্রিলিয়ন কিউবিক ফিট (টিসিএফ)।


এই বিভাগের আরও খবর