• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা

প্রতিনিধি / ৯২ সময় দেখুন
আপডেট : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আলোচনা সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শনিবার (৩০ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় জেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে একটি র‌্যালী ভোলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
‎ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ বাহারির সঞ্চালনায় ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মনসুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ভোলা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি সহকারী সেক্রেটারী মাওলানা ওবায়েদ বিন মোস্তফা। এ সময় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, প্রচার সম্পাদক এইচএম ইব্রাহিম আরিফ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম তারেক। এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব আবু তৈয়ব, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম পাটোয়ারী, জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান চৌধুরী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা মামুন বিন মাহমুদ। ‎
‎ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সাবেক দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মুফতি সাইফুল ইসলাম, ‎ইসলামী ছাত্র আন্দোলনের সহ-সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদ মোঃ হাবিবুল্লাহ বাহারী, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, দাওয়া সম্পাদক হোসাইন আহমেদ শাহিন, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক সাকিব আহমদ জোবায়ের, অর্থকল্যাণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মদ জাবের হোসেনসহ জেলা ও থানা শাখার প্রমূখ নেতৃবৃন্দ।


এই বিভাগের আরও খবর