
ভোলার বোরহানউদ্দিনে ২০২৫ সালের এইচএসএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তার হলরুমে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রায়হান-উজ্জামান। সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা অফিসার রেজাউল করিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন কামিল মাদরাসার অধ্যক্ষ আহমেদ উল্যাহ আনছারী, হাকিমুদ্দিন ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলামিন, বোরহানউদ্দিন মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো মনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো বশির আহমেদ, কাচিয়া টবগী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন শাহিন।
অনুষ্ঠানে ১৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়। এ সময় তাদের সনদপত্র, সম্মাননা দেওয়া হয়েছে। পরে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) বোরহানউদ্দিন মহিলা ডিগ্রি কলেজ এবং হাকিমুদ্দিন ফাজিল মাদরাসাকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক ও প্রতিষ্ঠানপ্রধানগন উপস্থিত ছিলেন।