• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলায় একদল কনটেন্ট ক্রিয়েটরদের উদ্যোগে ভোলা-বরিশাল সেতু চাই ডকুমেন্টারি নির্মাণ

প্রতিনিধি / ৯৫ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

ভোলা জেলার একদল তরুণ কনটেন্ট ক্রিয়েটর একত্রিত হয়ে “ভোলা-বরিশাল সেতু চাই” শিরোনামে একটি সচেতনতামূলক ভিডিও ডকুমেন্টারি নির্মাণের উদ্যোগ নিয়েছে। তাদের মূল উদ্দেশ্য- ভোলা জেলার ভৌগোলিক বিচ্ছিন্নতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং উন্নয়নের সম্ভাবনাগুলো দেশব্যাপী ও আন্তর্জাতিকভাবে তুলে ধরা।
ভোলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দ্বীপ জেলা, যা বিদ্যুৎ, গ্যাস, কৃষি ও মৎস্য সম্পদে সমৃদ্ধ হলেও সরাসরি স্থল যোগাযোগ না থাকায় দীর্ঘদিন ধরে উন্নয়নের মূলধারার বাইরে রয়ে গেছে। ভোলা-বরিশাল সেতু হলে শুধু ভোলাই নয়, পুরো দক্ষিণাঞ্চলের অর্থনীতি, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে যাবে এমনটাই মনে করেন এই তরুণ কনটেন্ট ক্রিয়েটররা। তাদের এই ডকুমেন্টারিতে ভোলার মানুষের দৈনন্দিন জীবন, যোগাযোগের কষ্ট, চিকিৎসা ও শিক্ষার সীমাবদ্ধতা, এবং সম্ভাবনাময় দিকগুলো বাস্তবচিত্রে তুলে ধরা হবে। তারা বলেন, আমরা রাজনীতি করতে আসিনি, আমরা পরিবর্তন চাই। আমরা চাই ভোলার মানুষ যেন চিকিৎসা, শিক্ষা, ব্যবসা ও জরুরি প্রয়োজনে সহজে মূল ভূখ-ে যেতে পারে। ভোলা-বরিশাল সেতু শুধু একটি সেতু নয়, এটি হবে ভোলার মানুষের স্বপ্ন ও সম্ভাবনার সেতুবন্ধন। এই উদ্যোগের মাধ্যমে ভোলার তরুণরা দেশের প্রতিটি মানুষকে সচেতন করতে এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চায়, যেন বহু প্রতীক্ষিত ভোলা-বরিশাল সেতু বাস্তবে রূপ নেয়।


এই বিভাগের আরও খবর