
ভোলয় আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী করন প্রকল্পের আওতায় বেকার ও অসহায় মানুষের মাঝে ছাগল বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি দৌলতখান উপজেলা শাখা। সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় ১০ টি ছাগল বিতরণ করা হয়।
অত্র উপজেলার আমীর হাসান তারেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতখান ও বোরহানউদ্দিন এর সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিম। আরোও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন দৌলতখান উপজেলা সেক্রেটারি মাওলানা আশ্রাফ উদ্দিন ফারুক, বায়তুল মাল সম্পাদক অলিউল্লাহ ফয়েজ, দক্ষিণ জয়নগর ইউনিয়ন আমীর আব্দুর রহমান মামুন, দক্ষিণ জয়নগর ইউনিয়ন পেশাজীবি সংগঠনের দায়িত্বশীল আবু মাহীসহ প্রমূখ।