• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলায়  তারুণ্যের উৎসবে  শিক্ষাই নারীর ক্ষমতায়নের হাতিয়ার এই প্রতিপাদ্যে বিতর্ক প্রতিযোগিতা

প্রতিনিধি / ৭৯ সময় দেখুন
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

‘শিক্ষাই একমাত্র নারী ক্ষমতায়নের প্রধান হাতিয়ার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় অনুষ্ঠিত হয়েছে বিতর্ক প্রতিযোগিতা। রবিবার (২৬ অক্টোবর) সকালে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর আয়োজনে তাদের হলরুমে সমৃদ্ধি কর্মসূচির আওতায় “তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিজেইউএস-এর পরিচালক (মাইক্রোফাইন্যান্স) মো. হুমায়ুন কবীর। প্রতিযোগিতার মডারেটরের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার কৃষিবিদ শালিক আহমেদ। বিচারকের দায়িত্বে ছিলেন উপপরিচালক অরুণ কুমারী সিংহ, টেকনিক্যাল অফিসার ডা. সাথি আক্তার এবং টেকনিক্যাল অফিসার মিঠুন ম-ল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার আলমগীর হোসেন। বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় পরানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও ইলিয়াস মিয়া মাধ্যমিক বিদ্যালয়। তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এই বিতর্কে বিজয়ী হয় ইলিয়াস মিয়া মাধ্যমিক বিদ্যালয় দল। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন একই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জবা আক্তার। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক এবং এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন। এই ধরনের প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে নেতৃত্ব, যুক্তি প্রকাশ এবং সমাজ পরিবর্তনের ইতিবাচক চিন্তাধারায় উদ্বুদ্ধ করবেÑ যা ভবিষ্যতে একটি সচেতন ও অগ্রসর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এই বিভাগের আরও খবর