• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলায় দুদকের জেলা পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১৩৮ সময় দেখুন
আপডেট : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

 সর্বশেষঃ

  1.  প্রচ্ছদ

ভোলায় দুদকের জেলা পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  •  স্টাফ রিপোর্টার
  •  প্রকাশিতঃ 26 August, 2025

ভোলায় দুদকের জেলা পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় জেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা, মতবিনিময় ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। ২৬ আগষ্ট (মঙ্গলবার) ভোলা সরকারি মহিলা কলেজে দূর্নীতি দমন কমিশনের উদ্যোগে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ মোজাহার আলী সরদার।
এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী পরিচালক ইমরান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোবাশ্বের উল্যাহ চৌধুরী। সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর পারভিন আখতার। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক কামরুল আহসান এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ মনিরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য জিনাত রেহানা, শিক্ষক মহিউদ্দিন, আলহাজ্ব মোঃ ফয়সেল, সাংবাদিক নাসির লিটন, মোঃ হোসেন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
বিতর্ক প্রতিযোগিতায় জেলার ৫টি উপজেলা অংশগ্রহন করে। দৌলতখান জয়নাল আবেদীন ল্যাাবরেটরি স্কুল, বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, তজুমদ্দিন শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও চরফ্যাশন সরকারি টি ব্যারেট মাধ্যমিক বিদ্যালয়। সেমি ফাইনালে বিতর্কের বিষয়বস্তু ছিলো “প্রযুক্তির সর্বাত্ম ব্যবহারই পারে দূর্নীতি মুক্ত দেশ গড়তে”। ফাইনালে বিতর্কের বিষয়বস্তু ছিলো “নৈতিক মূল্যবোধের অভাবই মানসম্পন্ন শিক্ষার অন্তরায়”। বিতর্কে চ্যাম্পিয়ন হয় চরফ্যাশন সরকারি টি-ব্যারেট মাধ্যমিক বিদ্যালয়। রানার আপ হয় লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ বিতার্কিক হওয়ার গৌরব অর্জন করে টি ব্যারেট এর শিক্ষার্থী দ্রব দাস ধনি। বিচারকের দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক ডঃ আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক মোঃ বাছেদ হোসেন ও কবি সুবর্ণা ফারহানা চৌধুরী। বিতর্ক শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদানের পাশাপাশি দুদকের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর