• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে ৩ জেলে আটক

প্রতিনিধি / ৫৩ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসন, মৎস্য দফতর, বাংলাদেশ নৌবাহিনী ও থানা পুলিশের উদ্যোগে তেঁতুলিয়া নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে ৩ জেলেকে আটক করা হয়। এছাড়া জব্দ করা হয় ২০ হাজার মিটার অবৈধ জাল এবং বিভিন্ন প্রজাতির ২০ কেজি মাছ। পরে বিকেলে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর মৎস্যঘাটে আটককৃত জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ। এছাড়া জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়েছে মাছ। এ সময় লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দসহ বাংলাদেশ নৌবাহিনী, থানা পুলিশের সদস্য এবং মৎস্য দফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর