• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলায় পরকীয়ার অভিযোগে নারীর চুল কেটে জুতার মালা প‌রিয়ে হেনস্তার ঘটনায় আটক ৫

রিপোর্টারের নাম / ৪৫ সময় দেখুন
আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

ভোলার বোরহানউদ্দিনে পরকীয়ার অভিযোগে নারীর চুল কেটে জুতার মালা প‌রিয়ে গাছের সাথে বেধে হেনস্তার ঘটনায় ৩৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করে বোরহান উদ্দিন থানায় মামলা করেন ভুক্তভোগী এ নারী। মামলা নং-১১। এ ঘটনায় প্রধান আসামি মা‌নিকা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএন‌পির সভাপ‌তি ক‌বির হোসেনসহ  সিরাজ, আন্দুর রশিদ, মেহেদি হাসান, ইসমাইলসহ পাঁচজন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে বোরহানউদ্দিন থানা পু‌লিশ।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পু‌লিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পু‌লিশ সুপার মো. সোহান সরকার এ তথ্য নি‌শ্চিত করেন । তিনি আরো জানান বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ, গত রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ভোলার বোরহানউদ্দিনের বড় মানিকা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হারুনের হাট সংলগ্ন নতুন বাজার এলাকায় পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে এক নারীকে প্রকাশ্যে চুল কেটে গলায় জুতার মালা পরিয়ে অমানবিকভাবে নির্যাতন করা হচ্ছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায় বড়মানিকা ইউনিয়ন বিএনপির ৫নং ওয়ার্ড সভাপতি মো: হুমায়ুন কবির নিজ হাতে ওই নারীর গলায় জুতার মালা পরিয়ে দিচ্ছেন। এ সময় আরও ২০-২৫ জন উপস্থিত থেকে ভিডিও ধারণ এবং মাথার চুল কাটতে অংশ নেন।


এই বিভাগের আরও খবর