• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলায় পাচারকালে সরকারী ৫৫ বস্তা টিএসপি সার জব্দ

প্রতিনিধি / ৪৫ সময় দেখুন
আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

ভোলার তজুমদ্দিন থেকে মনপুরা উপজেলায় নদী পথে পাচারকালে ৫৫ বস্তা সরকারি টিএসপি সার জব্দ করেছে পুলিশ। স্থানীয় জনতা সার আটক করে পুলিশে খবর দিলে পাচারকারী পালিয়ে যায়। চোরাই চক্রে জড়িতদের রক্ষা করতে জোড় চেষ্টা চালাচ্ছেন স্থানীয় একটি গ্রুপ।
থানা ও প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে তজুমদ্দিন টু মনপুরা রুটের সি-ট্রাকে সার উঠানোর সময় সন্দেহ হলে স্থানীয়রা চ্যালেঞ্জ করে বাঁধা দেন। এসময় পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে থানা পুলিশ ও উপজেলা কৃষি অফিসার ঘটনাস্থলে গিয়ে কৃষি উন্নয়ন কর্পোরেশন এর ৫৫ বস্তা টিএসপি সার জব্দ করেন।
শশীগঞ্জ ঘাটের টোল আদায়কারী মোঃ নুরনবী জানান, সি-ট্রাক যোগে মনপুরা নেয়ার উদ্দেশ্যে সারগুলো ঘাটে রেখে নসিমন সহ চালক চলে যায়। ঘাট শ্রমিকরা সী-ট্রাকে উঠানোর সময় এলাকার কয়েকজন বাঁধা দেওয়ায় থানায় খবর দিলে পুলিশ এসে জব্দ করেন।
উপজেলা কৃষি অফিসার মোঃ ইব্রাহিম জানান, কোথায় থেকে কাহারা কিভাবে সারগুলো এনেছে, তাহা সুনির্দিষ্ট ভাবে এখনো সনাক্ত করা যায়নি। তবে তজুমদ্দিনের বিসিআইসি সার ডিলারের রেজিস্ট্রার ও কাগজপত্র যাচাই করা হইতেছে। তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মহব্বত খান বলেন, স্থানীয় জনতা কর্তৃক ধৃত ৫৫ বস্তা সার থানা হেফাজতে নেয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরও খবর