• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলায় বালু উত্তোলনের সময় ৫টি ড্রেজার ও ২টি বাল্কহেড জব্দ

স্টাফ রিপোর্টার / ৭১ সময় দেখুন
আপডেট : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

ভোলা সদর উপজেলার ভেলুমিয়ার ইউনিয়নের পাতাবুনিয়া চরে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় ৫টি ড্রেজার ও ২টি বাল্কহেড জব্দ করা হয়েছে। শনিবার (বিকাল ৪ টার) সময় জেলা প্রশাসক এর নির্দেশে এবং এসিল্যান্ড অমিত দত্তের পরিচালনায় পুলিশের একটি চৌকস টিম বাঘমারা ও পাতাবুনিয়া চরে গিয়ে ড্রেজার ও বাল্কহেড জব্দ করেছে। বালু উত্তোলন করা অবস্থায় স্পিডবোড দেখে তারাহুরো করে ড্রেজার ও বাল্কহেড চরের কিনারায় ভিড়িয়ে, ড্রেজার ও বাল্কহেড রেখে ভূমিদস্যুরা পালিয়ে যায়। পরে সেখান থেকে ৫টি ড্রেজার ও ২টি বাক্লহেড জব্দ করা হয়েছে। জব্দকৃত ড্রেজার ও বাল্কহেড এসিল্যান্ড, ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ফাঁড়ির পুলিশ হেফাজতে দিয়েছেন। 

এ বিষয়ে স্থানীয়রা বলেন, আমাদের চরগুলো যেভাবে অবৈধ ভাবে কাটতেছে। আমাদের ফসলি জমি ও বাড়িঘর রক্ষা করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে পরবে। যদি এই অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ না করা হয়। তাহলে আমাদের দ্বীপ জেলা ভোলা নদী ভাঙ্গন থেকে রক্ষা করতে পারবো না। পরে পুলিশের সহযোগিতায় ১টি ড্রেজার  ও ২টি বাল্কহেড উদ্ধার করে বিশ্বরোড পাকার মাথায় জব্দ করে রেখেছে। বাকি ৪টি ড্রেজার ও ১টি বাল্কহেড পাতাবুনিয়া চরে জব্দ অবস্থায় রয়েছে। যথাযথ ব্যবস্থা না থাকার কারণে ড্রেজার ও বাল্কহেড গুলো আনা সম্ভব হয়নি। 

এ বিষয়ে জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, অবৈধ ভাবে বালু উত্তোলন করা নিষেধ রয়েছে।  শনিবার আমাদের একটি টিম ৫টি ড্রেজার ও ২টি বাল্কহেড জব্দ করেছে। ভোলা জেলার ৭টি উপজেলার কোনো যায়গায় অবৈধ ভাবে বালু উত্তোলন করার যাবে না। অবৈধ ভাবে বালু উত্তোলন করা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর