• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

স্টাফ রিপোর্টার / ৭২ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

ভোলা-চরফ্যাশন মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী  মো. ইউসুফ (২৫) নামে এক যুবক নিহত হয়। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাংলাবাজার সংলগ্ন  এলাকায় দিবাগত রাত সাড়ে ৯টার দিকে  এ ঘটনা ঘটে। সে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রুহুল আমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউসুফ বাংলাবাজার থেকে মোটরসাইকেল চালিয়ে প্রয়োজনীয় কাজ শেষে বাড়ি ফিরছিলেন । ইউসুফ বিশ্বাস বাড়ি এলাকায় পৌঁছা মাত্রই দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনায় মাথার মগজ বেরিয়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তার মরদেহটি উদ্ধার করে।
উপস্থিত ঘটনাস্থলে থাকা স্থানীয়দের দাবি, বাংলাবাজার থেকে বিশ্বাস বাড়ির কাছে আসলেই রাস্তার পাশে অন্ধকারে থাকা নসিমনের সাথে থাক্কা লেগে রাস্তার মধ্যে পড়ে যান। ঐ মহুর্তেই ভোলা সদর থেকে চরফ্যাশনগামী একটি দ্রুতগামী ট্রাক সড়কে পড়ে থাকা ইউসুফকে চাঁপা দিয়ে চলে যাওয়ার সময় ট্রাকের চাকায় তার মাথা পিষ্ট হয়ে মৃত্যু হয়।
বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. জামাল হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন এবং খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেন। দুর্ঘটনার বিষয়টি নিয়ে তদন্ত চলমান।

এদিকে ইউসুফেরর মৃত্যুতে পুরো পরিবার এবং এলাকায় চলছে শোকের মাতাম। মৃত্যুকালীণ ইউসুফ ছিলেন দুই সন্তানের জনক। চার বছরের এক কন্যা, পাচ মাস বয়সী এক ছেলে রয়েছে। এ দিকে স্বামী হারিয়ে মুর্ছা যাচ্ছেন স্ত্রী।


এই বিভাগের আরও খবর