• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলায় হাইকোর্টের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সড়ক ইজারা দেওয়ার অভিযোগ  সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রতিনিধি / ৬০ সময় দেখুন
আপডেট : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

হাইকোর্টের আদেশ, টার্মিনাল ছাড়া কোনও সড়ক/মহাসড়ক থেকে টোল উত্তোলন করা যাবেনা, তবুও ভোলার লালমোহনে আঞ্চলিক মহাসড়ক ইজারা দিয়েছেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. শাহ আজিজ। ফলে টোল উত্তোলনের নামে সড়কে রীতিমতো চাঁদাবাজিসহ নানা বিশৃঙ্খলা দেখা দিয়েছে।
২০২২ সালের ২৫ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নং-৪৬৪০/২০২২ এর ২০২২ সালের ২১ এপ্রিলের আদেশ মোতাবেক টার্মিনাল ব্যতিরেকে কোনও সড়ক বা মহাসড়ক থেকে টোল উত্তোলন না করতে সব পৌর মেয়রদের নির্দেশ প্রদান করা হয়েছিল। এছাড়াও পৌর বিধানের ৯৮ ধারার ৭নং অনুচ্ছেদ অনুসারে শুধুমাত্র পৌরমেয়র নির্মিত টার্মিনাল ছাড়া পার্কিং ফির নামে টোল আদায় সম্পূর্ণ অবৈধ।
খোঁজ নিয়ে দেখা গেছে, লালমোহন পৌরসভা কর্তৃক নির্মিত কোনো পরিবহন টার্মিনাল/স্ট্যান্ড কিংবা নির্দিষ্ট কোনো পার্কিং এলাকা নেই। এদিকে গত ২০ এপ্রিল ‘স্ট্যান্ড দিন, টোল নিন’ দাবিতে থানার মোড়ে মানববন্ধন করেছিল লালমোহন রেন্ট এ কার মালিক সমিতি। অভিযোগ উঠেছে, পরদিন তাদেরকে কয়েক দফায় মারধর করেছে ইজারাদারের লোকজন। অপরদিকে, অদৃশ্য স্ট্যান্ড ইজারার নামে চাঁদাবাজি বন্ধের জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করার ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট করায় আরেক যুবকের বাস কাউন্টার ভাঙচুর ও দখলেরও অভিযোগ উঠেছে। এসব হামলা পৌর প্রশাসকের ইশারায় হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। এ বিষয়ে জানতে চাইলে তিনটি অদৃশ্য স্ট্যান্ডের নাম জানিয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মো. শাহ আজিজ বলেন, ইজারা বিজ্ঞপ্তিতে মহামান্য হাইকোটের নির্দেশনা মেনে কথাটি উল্লেখ করা হয়েছে। এদিকে লালমোহনের পাশর্^বর্তী দুই পৌরসভায় কোনো স্ট্যান্ড ইজারা দেয়া হয়নি। ফলে জনমনে প্রশ্ন, কী স্বার্থে হাইকোর্টের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সড়ক ইজারা দিলেন পৌর প্রশাসক ? তা খতিয়ে দেখতে স্থানীয় সরকার বিভাগ ও দুর্নীতি দমন কমিশনের দৃষ্টি কামনা করেছেন তারা।


এই বিভাগের আরও খবর