
ভোলা সদর উপজেলার পরানগঞ্জ বাজার থেকে ২৫ পিস ইয়াবাসহ এক যুবক কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ইলিশা ফাঁড়ির ইনচার্জ তাজীব ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি টিম আশিক নামের মাদক কারবারিকে আটক করেন। আটকৃত আশিক ইলিশা ৮নং ওয়ার্ডের হাশিম মাতাব্বরের ছেলে। আটকৃত আসামীর বিরুদ্ধে আজ শুক্রবার ভোলা থানায় মাদক মামলা দায়ের করা হয়। যার নং-১০, তারিখ-০৫/০৯/২৫ইং।