• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সম্মান নিশ্চিত করতে হবে: তারেক রহমান

নিউজ ডেস্ক / ৪৭ সময় দেখুন
আপডেট : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
ছবি সংগৃহীত

শিক্ষকদের মানুষ গড়ার কারিগর হিসেবে আখ্যায়িত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সম্মান নিশ্চিত করা জরুরি বলে মত দিয়েছেন।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষকদের এক সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, মানুষ গড়ার কারিগর শিক্ষকদের এই অনুষ্ঠানে আমাকে যুক্ত হওয়ার সুযোগ দেওয়ায় আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। অতীতের ভালো দৃষ্টান্তগুলো থেকে অভিজ্ঞতা অর্জন এবং খারাপ দৃষ্টান্ত বর্জনই হোক আমাদের আগামী দিনের অঙ্গীকার।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জ্ঞানে-বিজ্ঞানে বিশ্ব এগিয়ে যাচ্ছে। রাষ্ট্র হিসেবে টিকে থাকতে হলে মেধা-মননে, জ্ঞানে-বিজ্ঞানে সমৃদ্ধ হতে হবে। রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করতে হবে জ্ঞানভিত্তিক সমাজ। শিক্ষকগণই হলেন এর অন্যতম হাতিয়ার। সুতরাং হাতিয়ার যদি দুর্বল হয় রাষ্ট্রকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়ানো সম্ভব নয়।

এ সময় তিনি জানান, ক্ষমতায় গেলে বিএনপি শিক্ষা সংস্কার কমিশন গঠন করবে এবং শিক্ষকদের সম্মান নিশ্চিত করবে। শিক্ষকদের আর্থিক নিরাপত্তার বিষয়টিও সামর্থ্য অনুযায়ী নিশ্চিত করা হবে।

জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের জাতীয়করণ করা হবে জানিয়ে তারেক রহমান বলেন, শিক্ষক এবং শিক্ষার মানোন্নয়নে সুনির্দিষ্ট ও বাস্তবধর্মী পরিকল্পনা নিয়ে কাজ করছে বিএনপি। সমাজকে দুর্নীতি মুক্ত করতে হলে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই দুর্নীতি বিরোধী বিপ্লব শুরু করা যায়।

শিক্ষকদের সব দাবির সঙ্গে নীতিগতভাবে একমত বিএনপি উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা এবং শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করতে না পারলে স্বপ্নের বাংলাদেশ নির্মাণ সম্ভব নয়।

আগামী নির্বাচনে শিক্ষক সমাজের সহযোগিতা ও সমর্থন চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তথ্য সূত্র : ভোরের দর্পন


এই বিভাগের আরও খবর