• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

শিশুরা চুইংগাম গিলে ফেললে কী ক্ষতি হয়?

নিউজ ডেস্ক / ১১২ সময় দেখুন
আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
ছবি: প্রতীকী

শিশুরা চুইংগাম চিবিয়ে খেতে পছন্দ করে। অনেক সময় ইচ্ছা করে অথবা অসচেতনভাবে চুইংগাম গিলে ফেলে। 

যুক্তরাষ্ট্রের ‘জার্নাল আব পেডিয়াট্রিকস’-এ প্রকাশিত একটি গবেষণার তথ্য, ‘‘শিশুরা যদি একাধিক চুইংগাম গিলে ফেলে, তবে তা অন্ত্রে বাধা তৈরি করতে পারে।’’

চুইংগাম পেটে গেলে যা ঘটে

চুইংগাম গিলে ফেললে অন্যান্য হজম না হওয়া খাবারের অংশের সঙ্গে মিশে যায়। এরপর এসব উপাদান মিলেমিশে ‘বেজোয়ার’ নামের একটি আঠালো পিণ্ডের মতো তৈরি করে ফেলে। পরে এই পিণ্ড বড় হয়ে গেলে  অন্ত্রের পথকে পুরোপুরি বন্ধ করে দেয়। 

চুইংগামের ভেতরের যে চিনি ও ফ্লেভার থাকে সেটা সাধারণত হজম প্রক্রিয়াতেই গলে যায়। আর বাকি যে শক্ত গাম বা আঠালো অংশটি থাকে, সেটা অক্ষত অবস্থাতেই অন্ত্রের মধ্য দিয়ে চলতে শুরু করে। 
সাধারণত গিলে ফেলার ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই সেই চুইংগাম স্বাভাবিকভাবে মলের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়।

উল্লেখ্য, বড়রা মাঝে মধ্যে দুর্ঘটনাবশত চুইংগাম গিলে ফেললে খুব বেশি ক্ষতির কারণ নেই। তবে শিশুরা বিশেষ করে এই ঝুঁকির মধ্যে থাকে। কারণ, তাদের পরিপাকতন্ত্র তুলনামূলকভাবে অনেক ছোট হয়। শিশুরা চুইংগাম গিলে ফেললে দীর্ঘস্থায়ীভাবে কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যায় ভুগতে শুরু করতে পারে।

তথ্য সূত্র : www.risingbd.com


এই বিভাগের আরও খবর