• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও শয়তানি ছাড়েনি

নিউজ ডেস্ক / ১৪৩ সময় দেখুন
আপডেট : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
ছবি সংগৃহীত

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালালেও শয়তানি ছাড়েনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘হাসিনা দেশ থেকে পালাইছে ঠিকই কিন্তু শয়তানি ছাড়ে নাই। ভারতে গিয়ে আবার শয়তানি শুরু করেছে। সেখানে বসে আওয়ামী লীগ, ছাত্রলীগকে উস্কায়ে দিয়ে বলে তোমরা গোলমাল কর, মিছিল কর, মারামারি কর, নেতাদেরকে মারো।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বিএনপির স্বেচ্ছায় খাল পরিচ্ছন্নতা কর্মসূচির আগে নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন ফখরুল।

নেতাকর্মীদের জিয়ার আদর্শ ধারণ করে রাজনীতি করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের মতো চাটার দলে পরিণত হওয়া যাবে না। তাহলে বিএনপিকেও মানুষ ভালোবাসবে না।

ষড়যন্ত্রকারীদের হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ার দিয়ে মির্জা ফখরুল বলেন, যদি আপনাদের কারও ওপরে কোনো হাত পড়ে, আওয়ামী লীগের সেই হাত আপনারা ভেঙে দেবেন।’

বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারবে জানিয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনার আমলে মিডিয়া কথা বলতে পারেনি, এখন পারছে। বিএনপি আসলে আরও ভালো পারবে।’

তথ্য সংগ্রহ : ভোরের দর্পন


এই বিভাগের আরও খবর