• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

সাপের কামড়ে গৃহবধূর মৃ*ত্যু

স্টাফ রিপোর্টার / ৬৮ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

ভোলার লালমোহন উপজেলায় সাপের কামড়ে মোসা. তাসলিমা বেগম নামে ৩৫ বছর বয়সী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান ওই গৃহবধূ। তিনি উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব চতলা এলাকার মো. আলমগীর হোসেনের স্ত্রী।

জানা গেছে, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন গৃহবধূ তাসলিমা বেগম। গভীর রাতে হঠাৎ চিৎকার করে উঠেন তিনি। এ সময় তার স্বামী আলমগীর টর্চলাইট জ¦ালিয়ে দেখেন একটি সাপ তাদের বিছানার পাশে পড়ে রয়েছে। পরে শুক্রবার ভোরে তিনি স্থানীয় এক ওঝাকে খবর দেন। ওঝা গিয়ে বিষ নামানোর চেষ্টা করলে ওই গৃহবধূর শরীর নিস্তেজ হয়ে যায়। তখন ওই ওঝা গৃহবধূকে হাসপাতালে নিতে বলে চলে যান। এরপর গৃহবধূ তাসলিমা বেগমকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, ওই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে আমাদের কিছু জানানো হয়নি।


এই বিভাগের আরও খবর