• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

স্বচ্ছ রাজনীতি ও মুক্ত চিন্তার পরিবেশ গড়তে নতুন প্রজন্মকেই এগিয়ে আসতে হবে

নিউজ ডেস্ক / ৮৫ সময় দেখুন
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
ছবি সংগৃহীত

স্বচ্ছ ও মুক্ত রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে নতুন প্রজন্মকেই অগ্রণী ভূমিকা নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর পল্লবীর এমডিসি স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আমিনুল হক বলেন, ‘আমরা যারা নতুন প্রজন্মের চিন্তাভাবনাকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই, তাদের মাধ্যমেই আগামী দিনের স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন, সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’তিনি বলেন, ‘আমরা একটি স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই—যাতে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে না পারে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলতে চাই। গত ১৭ বছর দেশে সত্য কথা বললেই মামলা, হামলা ও নির্যাতনের শিকার হতে হয়েছে। ভবিষ্যতে এমনটি আর হবে না। ভিন্নমত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা হবে, কেউ নিপীড়নের শিকার হবে না।’

তিনি আশ্বাস দিয়ে বলেন, ‘আমরা এমন একটি সমাজ চাই, যেখানে নাগরিক অধিকার ও মৌলিক চাহিদার সুষম বণ্টন নিশ্চিত হবে। সবাই সহমর্মিতার ভিত্তিতে শান্তিপূর্ণভাবে বসবাস করবে।’অনুষ্ঠান শেষে আমিনুল হক পল্লবীর আলুব্দীতে একটি ফুটবল টুর্নামেন্ট, জাসাস আয়োজিত কর্মীসভা এবং ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সমাবেশে যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহবুব আলম মন্টু ও স্থানীয় নেতৃবৃন্দ।

তথ্য সূত্র : ভোরের দর্পন


এই বিভাগের আরও খবর