• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ইজতেমা মাঠে আলেমদের দুই দিনের বিশেষ জোড়

প্রতিনিধি / ২৩৭ সময় দেখুন
আপডেট : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

আগামী বছরের জানুয়ারিতে বিশ্ব ইজতেমা হওয়ার কথা রয়েছে। সেই ইজতেমাকে সফলভাবে আয়োজনের লক্ষ্যে তাবলিগ জামাতের সঙ্গে জড়িত আলেমদের নিয়ে বিশেষ জোড়ের আয়োজন করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকালে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে এই জোড় শুরু হয়েছে। চলবে আগামীকাল রোববার (১৭ আগস্ট) পর্যন্ত।

তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা শাহরিয়ার মাহমুদ গণমাধ্যমকে জানান, এই জোড়ে শুধু সেই আলেমরাই অংশগ্রহণ করেছেন, যারা তিন চিল্লা ও সাল লাগিয়েছেন।

তাবলিগের এই মুরব্বি বলেন, এটি মূলত আলেমদের জন্য বিশেষ প্রস্তুতিমূলক পরামর্শ সভা, যার মাধ্যমে দীনের মেহনতকে আরও সুসংগঠিত ও বিস্তৃত করার পরিকল্পনা নেওয়া হবে।

মাওলানা শাহরিয়ার মাহমুদ জানান, দুই দিনব্যাপী এ খাস জোড়ে দেশের পাশাপাশি বিদেশ থেকেও শীর্ষ মুরব্বিরা অংশ নিয়েছেন।

জানা গেছে, ভারতের খ্যাতনামা তাবলিগি মুরব্বি মাওলানা ইবরাহীম দেউলা এবং অন্যান্য আন্তর্জাতিক দাওয়াতি ব্যক্তিত্বরা এই জোড়ে অংশ নিয়েছেন।

খাস এই জোড় শেষে মুরব্বিরা বিশ্ব ইজতেমাকে সামনে রেখে দাওয়াত ও তাবলিগের কাজকে আরও জোরদারের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।


এই বিভাগের আরও খবর