• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

এক এনআইডিতে সাতটি সিমের সীমা, নির্বাচনের আগেই কার্যকর হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক / ৪০ সময় দেখুন
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
ছবি সংগৃহীত

একজনের নামে সর্বোচ্চ সাতটি সিম রাখার সীমা নির্ধারণ করছে সরকার—নির্বাচনের আগেই কার্যকর হবে এই সিদ্ধান্ত। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে একজন ব্যক্তি সর্বোচ্চ সাতটি সিম রাখতে পারবেন।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ১৫তম সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “অনেক সময় দেখা যায়, একজনের নামে রেজিস্ট্রেশন করা সিম অন্য কেউ ব্যবহার করে অপরাধে জড়ায়। এতে প্রকৃত অপরাধীকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এজন্য ব্যক্তিপ্রতি সিমের সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, জাতীয় নির্বাচনের আগেই এই সীমাবদ্ধতা কার্যকর করা হবে, যাতে সিম ব্যবহারে জবাবদিহি ও নিরাপত্তা নিশ্চিত করা যায়।

সভা শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ উপস্থিত ছিলেন।

তথ্য সূত্র : ভোরের দর্পন


এই বিভাগের আরও খবর