• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

এবারের ভোট হবে দিনের বেলা, রাতে নয় : ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক / ৭০ সময় দেখুন
আপডেট : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকার ভোটের উপযুক্ত এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কাজ করছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ‘এবারের ভোট হবে দিনের বেলা, রাতের ভোট আর নয়। মানুষের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রজনতার রক্তের বিনিময়ে ৫৪ বছর পর সুযোগ এসেছে। এ সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না।

আজ বুধবার (১ অক্টোবর) সরকারি মাদরাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

২৫০ বছরের ইতিহাসে আলিয়া মাদরাসার অবদান অনস্বীকার্য। রাজধানীর ঐতিহাসিক এ মাদরাসা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানিয়েছেন উপদেষ্টা। তিনি বলেন, অতি আধুনিক শিক্ষার নামে মাদরাসায় কোরআন হাদিস ও আরবি শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে।

মাদরাসা শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলো স্কলারশিপ দেওয়ার জন্য প্রস্তুত বলেও জানান তিনি।

ছাত্র রাজনীতি নিয়ে উপদেষ্টা বলেন, আমি কোনোদিন ছাত্ররাজনীতি পছন্দ করি না। পার্শ্ববর্তী দেশ ও ইউরোপে ছাত্ররাজনীতি নেই। আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিরা ছাত্র নেতাদের ব্যবহার করছে।

তথ্য সূত্র : ভোরের দর্পন


এই বিভাগের আরও খবর