• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মানবিক বাংলাদেশ গড়তে চাই

নিউজ ডেস্ক / ৮০ সময় দেখুন
আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
ছবি সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, “ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়তে চাই। যে বাংলাদেশে কৃতি শিক্ষার্থী, কৃতি খেলোয়াড় ও তরুণ প্রজন্ম দেশের অগ্রযাত্রায় নেতৃত্ব দেবে।”

সোমবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর পল্লবীর আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবকবৃন্দের সাথে মতবিনিময় সভা–২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, “শিক্ষিত জাতি হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ একজন ভালো মানুষই পারে পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে।”

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে আঠারো মাসে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবে। “আমরা শিক্ষা, কর্মসংস্থান ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই,”—যোগ করেন তিনি। বিকেলে রাজধানীর দক্ষিণখানে এক ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। 

তথ্য সূত্র : ভোরের দর্পন


এই বিভাগের আরও খবর