• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ওমরাহ পালনকারীদের সুখবর দিল সৌদি আরব

নিউজ ডেস্ক / ১২২ সময় দেখুন
আপডেট : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

যেকোনো ধরনের ভিসাধারীরা এখন থেকে ওমরাহ পালন করতে পারবে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে সোমবার (৬ অক্টোবর) এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওমরাহ পালনের প্রক্রিয়াকে আরও সহজতর করা এবং হজ ও ওমরাহ পরিষেবা সম্প্রসারণের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন-২০৩০-এর লক্ষ্য বাস্তবায়নেরও অংশ।

ওমরা পালনের সুযোগ থাকছে যেসব ভিসায়

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্যমতে— ব্যক্তিগত ও পারিবারিক ভিজিট ভিসা, ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা, ট্রানজিট ভিসা, কর্মভিসা এবং অন্যান্য সব ধরনের ভিসাধারীরা ওমরাহ পালনের সুযোগ পাবেন।

মন্ত্রণালয় বলছে, ‘বিশ্বের সকল মুসলমানরা যাতে আরও স্বাচ্ছন্দ্য এবং প্রশান্তির সঙ্গে তাদের ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে পারেন, এই পদক্ষেপটি সৌদি আরবের সেই প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।’

মন্ত্রণালয় আরও জানিয়েছে, নুসুক ওমরাহ প্ল্যাটফর্ম চালু করা হয়েছে, যেখানে ভ্রমণকারীরা প্যাকেজ নির্বাচন এবং ইলেকট্রনিকভাবে অনুমতি গ্রহণের মাধ্যমে সরাসরি ওমরাহ পালনের সুযোগ পাবেন। এছাড়াও প্ল্যাটফর্মটির মাধ্যমে নিজের ইচ্ছেমতো সময় নির্বাচনসহ বিভিন্ন পরিষেবা বুকিংয়ের সুবিধাও পাবেন ওমরাহ পালনকারীরা।

বিবৃতিতে বলা হয়, পবিত্র দুই মসজিদের (মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী) রক্ষক- বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ ও ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান মুসল্লিদের জন্য একটি নিরাপদ ও আধ্যাত্মিক পরিবেশ নিশ্চিত করতে এবং তাদের ওমরাহ অভিজ্ঞতা সমৃদ্ধ করতে উচ্চমানের সেবা প্রদানে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

তথ্য সূত্র : ভোরের দর্পন


এই বিভাগের আরও খবর