• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

কলা কিনতে খরচ ৩৫ লাখ, প্রকাশ্যে এলো দুর্নীতি

নিউজ ডেস্ক / ১২৫ সময় দেখুন
আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

উত্তরাখণ্ড রাজ্য ক্রিকেট সংস্থায় আর্থিক দুর্নীতি কাণ্ডে তদন্তের জন্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) দৃষ্টি আকর্ষণ করেছে হাইকোর্ট।

জানা গেছে, কলা কেনার জন্য উত্তরাখণ্ড সংস্থা ৩৫ লাখ টাকা খরচ করেছে। এ ছাড়াও প্রকাশ্যে এসেছে আরও কিছু আর্থিক দুর্নীতি।

দেরাদূনের বাসিন্দা সঞ্জয় রাওয়াত এবং আরও অনেকের দায়ের করা দুর্নীতির মামলার শুনানি ছিল বিচারপতি মনোজ কুমার তিওয়ারির বেঞ্চে। বিচারপতি মনোজকে জানানো হয়, ২০২৪-২৫ অর্থবর্ষে উত্তরাখণ্ড ক্রিকেট সংস্থার যে আর্থিক হিসাব-নিকাশ করা হয়েছে, সেখানে কলা কেনার জন্য ৩৫ লাখ টাকা খরচ দেখানো হয়েছে।

পাশাপাশি ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য ৬ কোটি ৪০ লাখ খরচ দেখানো হয়েছে। প্রতিযোগিতা আয়োজনের জন্য খরচ হয়েছে ২৬ কোটি ৩০ লাখ, যা গত বারের থেকে চার কোটি টাকা বেশি। এসব খাতে প্রচুর খরচ করা সত্ত্বেও ক্রিকেটারেরা যথেষ্ট সুবিধা পাননি। যা প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সংস্থা, তার কিছুই পূরণ করা হয়নি বলে অভিযোগ।

মামলাকারীরা জানিয়েছেন, খাবার এবং খেলোয়াড়দের প্রতি খরচ খাতে কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন উত্তরাখণ্ড সংস্থার কর্মকর্তারা। ক্রিকেটের উন্নতির জন্য যে বাজেট ছিল, তা কর্তাদের ব্যক্তিগত খাতে খরচ করা হয়েছে। আগামী শুক্রবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে হাইকোর্ট।

উত্তরাখণ্ড প্রিমিয়ার লিগ আয়োজন নিয়েও দুর্নীতি প্রকাশ্যে এসেছে। 

তথ্য সূত্র : ভোরের দর্পণ


এই বিভাগের আরও খবর