• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

কিষোয়ান গ্রুপ ও কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানির চুক্তি

নিউজ ডেস্ক / ১৫৬ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

ফয়’স লেক রিসোর্টে কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড ও কিষোয়ান গ্রুপের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। উভয় প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সহযোগিতামূলক চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠান যৌথভাবে কার্যক্রম পরিচালনা করবে। এর ফলে ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্ক কমপ্লেক্সে আগত দর্শনার্থীরা কিষোয়ান গ্রুপের জনপ্রিয় স্ন্যাকস ও কিষোয়ান গুঁড়া মসলায় তৈরি খাবার উপভোগ করার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) অনুপ কুমার সরকার বলেন, দেশের অন্যতম পর্যটন স্পট ফয়’স লেক কমপ্লেক্সে এখন থেকে দর্শনার্থীদের জন্য আরও বৈচিত্র্যময় ও সুস্বাদু খাবারের অভিজ্ঞতা তৈরি হলো, যা তাদের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কিষোয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলাম বলেন, “এই ব্যবসায়িক সহযোগিতার মাধ্যমে ভোক্তাদের কাছে আরো সহজে পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে। এটি আমাদের ব্র্যান্ডকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং ভোক্তাদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।”-বিজ্ঞপ্তি

তথ্য সূত্র : রাইজিং বিডি


এই বিভাগের আরও খবর