• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

কুরবানির গোশত পারিশ্রমিক হিসেবে দেওয়া জায়েজ?

প্রতিনিধি / ৬৭ সময় দেখুন
আপডেট : সোমবার, ১৬ জুন, ২০২৫

কুরবানির পশু জবাইয়ের কাছে অনেক সময় বাইরের লোকের সহযোগিতা নেওয়া হয়। সাধারণত অনেকেই এই ভুলটি করে থাকে যে, পারিশ্রমিক হিসেবে কুরবানির পশুর মাংস দিয়ে থাকে।

এ বিষয়ে শরয়ী মাসআলা উল্লেখ করা হলো-পারিশ্রমিক হিসেবে বা কুরবানির পশুর গোশত বিক্রি করা নিষেধ। এ বিষয়ে ফিকহের গ্রন্থে উল্লেখ করা হয়েছে, ‘পশু জবাই করে পারিশ্রমিক দেওয়া-নেওয়া জায়েজ, তবে কুরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না। (কিফায়াতুল মুফতি : ৮/২৬৫)

কুরবানির পশুর গোশত নিজে খাবে, নিজের পরিবারকে খাওয়াবে, আত্মীয়-স্বজনকে হাদিয়া দেবে এবং গরিব-মিসকিনকে সাদকা করবে। গোশত বিতরণের মুস্তাহাব পদ্ধতি হলো তিন ভাগ করে এক ভাগ পরিবার-পরিজনের জন্য রাখবে এবং বাকি দুই ভাগের এক ভাগ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবকে আর এক ভাগ গরিব-মিসকিনকে বণ্টন করে দেবে। (ফাতাওয়ায়ে শামি : ১/৪৭৩)মাসআলা : জবাইকারী, কসাই বা কাজে সহযোগিতাকারীকে চামড়া, গোশত বা কুরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ হবে না। অবশ্য নির্ধারিত পারিশ্রমিক দেওয়ার পর পূর্ব চুক্তি ছাড়া হাদিয়া হিসাবে গোশত বা তরকারি দেওয়া যাবে। -আদ্দুররুল মুখতার ৬/৩২৮।

তথ্য সূত্র : ভোরের দর্পন


এই বিভাগের আরও খবর