• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৪৪ জন নিহত

নিউজ ডেস্ক / ১৮২ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
ছবি সংগৃহীত

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৪৪ জনের প্রাণ গেছে। এর মধ্যে গাজা সিটির ঘনবসতিপূর্ণ একটি এলাকায় হামলায় অন্তত সাত শিশু নিহত হয়েছে।

আল জাজিরার সাংবাদিক জানান, রাজধানী দখলের জন্য অভিযান এখন শহরের কেন্দ্রে পৌঁছেছে।

ইসরায়েলি সেনারা দাবি করেছে, তারা এখন গাজা শহরের ৪০ শতাংশ নিয়ন্ত্রণ করছে। ইসরায়েলিব বাহিনী আবাসিক এলাকা ও বাস্তুচ্যুত শিবিরে হামলা বাড়াচ্ছে।

জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) এই পরিস্থিতিকে ভয়াবহ হিসেবে বর্ণনা করেছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইয়েলের হামলায় অন্তত ৬৪ হাজার ২৩১ জন নিহত হয়েছেন। এক লাখ ৬১ হাজার ৫৮৩ জন আহত হয়েছেন।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনিদের অন্তত ৩০ শতাংশ শিশু।

তথ্য সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম


এই বিভাগের আরও খবর