• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

জোরপূর্বক দেহব্যবসা করানোর অভিযোগে অভিনেত্রী আনুশকা কে প্রেপ্তার করেছে পুলিশ

বিনোদন ডেস্ক / ২১৬ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
ছবি সংগৃহীত

নবাগত অভিনেত্রীদের জোরপূর্বক দেহব্যবসা করানোর অভিযোগে বাংলা সিনেমার অভিনেত্রী আনুশকা মনি মোহন দাসকে প্রেপ্তার করেছে পুলিশ। মহারাষ্ট্রের থানে জেলা থেকে গ্রেপ্তার করা হয় ৪১ বছর বয়সি এই অভিনেত্রীকে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) পুলিশ এসব তথ্য জানায়। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এ খবর প্রকাশ করেছে।  

গোপন সূত্রে তথ্য পাওয়ার পর, পুলিশ দুইজন ছদ্মবেশী গ্রাহক পাঠায় অভিযুক্ত আনুশকা মনি মোহন দাসের সঙ্গে যোগাযোগ করার জন্য। বুধবার (৩ সেপ্টেম্বর) এ অভিনেত্রী তাদের মুম্বাই-আহমেদাবাদ হাইওয়ের কাছিমীরা এলাকার একটি মলে দেখা করতে বলেন। 

এ বিষয়ে মীরা-ভায়ান্দার, বাসাই-ভিরার পুলিশের সহকারী কমিশনার মদন বল্লাল বলেন, “আমাদের টিম ওই জায়গায় অভিযান চালায়। ছদ্মবেশী গ্রাহকের কাছ থেকে টাকা নেওয়ার সময়ে আনুশকা মনি মোহন দাসকে হাতেনাতে ধরে ফেলে। আমরা আরো দুজন নারীকে উদ্ধার করেছি, যারা টিভি সিরিয়াল এবং বাংলা সিনেমায়ও অভিনয় করেছেন।” 

উদ্ধার হওয়া এই দুই অভিনেত্রীকে নিরাপদ একটি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে, যেখানে তারা শারীরিক ও মানসিক সহায়তা পাচ্ছেন। এই অপরাধ চক্রের সঙ্গে আরো কেউ জড়িত কি না, তা জানতে তদন্ত চলছে বলেও জানিয়েছেন বল্লাল।  

ভারতীয় দণ্ডবিধির ১৪৩(৩) ধারা অনুযায়ী মানব পাচারের মামলা দায়ের হয়েছে। পাশাপাশি অনৈতিক দেহব্যবসা প্রতিরোধ আইনের ধারাও রয়েছে।  

গ্রেপ্তার আনুশকা মনি মোহন দাসের ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্ট ঘুরে দেখা যায়, পরিচয় হিসেবে তিনি লিখেছেন—মডেল-অভিনেত্রী, বলিউড ড্যান্স পারফরমার, কনটেন্ট ক্রিয়েটর। এ অভিনেত্রী ‘মুন দাস’ নামেও পরিচিত।  

সানি সিং, মিকা সিং, উদিত নারায়ণের সঙ্গে মঞ্চে পারফর্ম করেছেন আনুশকা। ভারতীয় বাংলা সিনেমায়ও কাজ করেছেন। বাংলা ভাষার ‘লোফার’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার ফেসবুকে ভারতীয় বাংলা সিনেমার বরেণ্য অভিনেতা প্রসেনজিতের সঙ্গে তোলা ছবিও রয়েছে। 

তথ্য সুত্র risingbd.com


এই বিভাগের আরও খবর