
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ৫০৯টি মনোনয়ন এর মধ্যে বৈধতা পেয়েছে ৪৬২টি। বাকি ৪৭টি মনোনয়নে ত্রুটি থাকার কারণে মনোনয়ন পায়নি।
পরে এক বিজ্ঞপ্তিতে চিফ রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন না পাওয়া প্রার্থীদের পুনরায় আপিল করার জন্য নির্দেশনা দেয়।
নির্দেশনা মোতাবেক শনিবার (২৩ আগস্ট) আপিল করার সময়সীমা শেষ হয়েছে।
পুনরায় কয়জন প্রার্থী আপিল করেছেন, এ বিষয়ে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘ডাকসু নির্বাচনে মনোনয়ন ফিরে পেতে সবশেষ ৩৪ জনের আবেদন জমা পড়েছে।’
উল্লেখ্য, এই ৪৭ জন ছাড়াও হল সংসদের ফজলুল হক মুসলিম হলে ১ জন প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছিল।