• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ডায়াবেটিক রোগীদের জন্য কোন ফল নিরাপদ?

নিউজ ডেস্ক / ১০৪ সময় দেখুন
আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
ছবি সংগৃহীত

ডায়াবেটিস রোগীদের অনেকেই মনে করেন, সুস্বাদু ফল খেলে তাদের সুগার বেড়ে যাবে। তবে এই ধারণা সব ক্ষেত্রে সঠিক নয়। ডায়াবেটিস রোগীদের জন্য কিছু ফল উপকারী হতে পারে। তবে কোন ফল খাওয়া উচিত, কতটা পরিমাণে খাবেন এবং কখন খাবেন—এ বিষয়ে সচেতন থাকা জরুরি।

ফল খাওয়ার সময় কিছু বিষয় মনে রাখতে হবে। প্রথমত, ফলের পরিমাণ। ডায়াবেটিস রোগীদের প্রতিদিন ১০০-১৫০ গ্রাম ফল খাওয়া উচিত, এর বেশি নয়। 
দ্বিতীয়ত, কোন ফল খাওয়া হবে তা নির্ভর করবে তার গ্লাইসেমিক ইনডেক্সের উপর।

কম গ্লাইসেমিক ইনডেক্স যুক্ত ফল খাওয়াই ভালো। এ ছাড়া ফলের রসের পরিবর্তে গোটা ফল খাওয়া ভালো। কারণ রস খেলে ফলের ফাইবার ভেঙে যায়, যা শরীরে শর্করার পরিমাণ দ্রুত বাড়াতে পারে। 

ফাইবার হজম প্রক্রিয়ায় সাহায্য করে এবং শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।

গ্রীষ্মকালে ডায়াবেটিস রোগীরা পরিমিত পরিমাণে কিছু ফল খেতে পারেন। এখানে কিছু ফল এবং তাদের গ্লাইসেমিক ইনডেক্স দেওয়া হলো:

জাম
জামের গ্লাইসেমিক ইনডেক্স ২৫, যা খুবই কম। এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। কারণ এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং অ্যান্টি-ডায়াবেটিক বৈশিষ্ট্য রয়েছে।

পেয়ারা
পেয়ারার গ্লাইসেমিক ইনডেক্স ১২, যা অত্যন্ত কম।

এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং এতে প্রচুর ফাইবার ও ভিটামিন সি রয়েছে। যা রোগীদের জন্য উপকারী।

আপেল
আপেলের গ্লাইসেমিক ইনডেক্স ৩৬। যা অন্যান্য ফলের তুলনায় কম। এতে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।

যেসব ফল ডায়াবেটিস রোগীদের এড়িয়ে চলা উচিত বা কম খাওয়া উচিত, সেগুলো হল: আম, কলা, আনারস, তরমুজ ও কাঁঠাল। এসব ফলে শর্করার পরিমাণ বেশি থাকে এবং গ্লাইসেমিক ইনডেক্স উচ্চ। তাই ডায়াবেটিস রোগীদের এই ফলগুলো এড়িয়ে চলা উচিত।

মনে রাখা ভালো যে, ডায়াবেটিস রোগীদের খাদ্যতালিকা তাদের ব্যক্তিগত অবস্থার উপর নির্ভর করে। একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক খাদ্যতালিকা তৈরি করা উচিত এবং তার নির্দেশনা মেনে ফল খাওয়া উচিত।

সূত্র : আজকাল


এই বিভাগের আরও খবর