• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

তিন দফা দাবিতে ‘লং মার্চ টু যমুনা’ স্থগিত, আমরণ অনশনের ঘোষণা শিক্ষকদের

নিউজ ডেস্ক / ৮৬ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
ছবি সংগৃহীত

২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবি আদায়ে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনরত শিক্ষকরা। তার বদলে আগামী ২৪ ঘণ্টা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানের পর আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন তারা।

‎‎বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় শহীদ মিনারে এ ঘোষণা দেন শিক্ষক নেতারা।

এর আগে বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মার্চ টু যমুনা কর্মসূচি পালনের কথা ছিল শিক্ষকদের। সে কর্মসূচি স্থগিত করে যতদিন সরকার দাবি না মানবে ততদিন সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন তারা।

‎এদিকে দুপুরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে বসেছিলেন শিক্ষকদের ১৬ সদস্যের প্রতিনিধি দল। সেখানে শিক্ষা উপদেষ্টা প্রহসনমূলক আচরণ করেছেন বলে অভিযোগ শিক্ষকদের। 

এ সময় তিন দফা দাবি বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জনসহ যেকোনো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। 

এদিন শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজি। কেঁদে কেঁদে তিনি জানান, ‘প্রয়োজনে আমাদের লাশ যাবে। অনশন করব, তবুও বাড়ি ফিরব না। আন্দোলন চলবে।’

আজিজি বলেন, ‘সরকারের পক্ষ থেকে শিক্ষকদের বাড়ি ভাড়া ৫ শতাংশ বাড়ানোর কথা বলা হয়েছে। অন্যান্য ভাতার বিষয়ে কিছু বলা হয়নি। কিন্তু আমরা শিক্ষা উপদেষ্টাকে বৈঠকে এখন ১০ শতাংশ এবং পরবর্তী বাজেটে ১০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির জন্য প্রস্তাব দিয়েছিলাম। প্রজ্ঞাপনে যা স্পষ্ট করে উল্লেখ থাকবে এমনটা বলেছি। কিন্তু তিনি এ বিষয়ে কোনো কথাই বলেননি। তাই আমরা মনে করি এই বৈঠক আই ওয়াশ।’

দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ওই বৈঠক শুরু হয়। ‍এতে আন্দোলনকারী ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব আজিজি ছাড়াও ১৬ শিক্ষক নেতা উপস্থিত ছিলেন।

তথ্য সূত্র : ভোরের দর্পন


এই বিভাগের আরও খবর