• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

দাবি আদায়ে প্রাথমিক শিক্ষকদের চার দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক / ৭০ সময় দেখুন
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
ছবি সংগৃহীত

প্রাথমিক সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ। আগামী ১৫ নভেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে তারা কর্মবিরতিসহ ধারাবাহিক আন্দোলনে নামবে বলে জানিয়েছে সংগঠনটি।

শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আল আমীন, আর কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি আনিসুর রহমান। সংগঠনটি জানায়, দেশের প্রায় ৩ লাখ ৮০ হাজার সহকারী শিক্ষক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও তাদের আর্থিক ও পেশাগত মর্যাদা এখনো উপেক্ষিত। বর্তমানে একজন সহকারী শিক্ষক ১৩তম গ্রেডে যোগ দিয়ে মাত্র ১৭ হাজার ৬৫০ টাকা বেতন পান, যা জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তাদের মূল দাবি হলো—
  সহকারী শিক্ষকদের প্রবেশ পদে ১১তম গ্রেড প্রদান,
২     উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন, এবং
৩    শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

সংগঠনের দাবি, ১১তম গ্রেডে নিয়োগ দিলে সহকারী শিক্ষকের বেতন দাঁড়াবে ১৯ হাজার ৮২৫ টাকা, যা সরকারের জন্য অতিরিক্ত মাত্র ২ হাজার ২৬৫ টাকা ব্যয় বাড়াবে। তারা বলেন, একই শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও অন্যান্য দপ্তরের কর্মচারীরা ১০-১১তম গ্রেডে যোগ দিচ্ছেন, অথচ প্রাথমিক শিক্ষকরা বছরের পর বছর ১৩তম গ্রেডেই আটকে আছেন—এটি ‘বৈষম্যমূলক ও অন্যায্য’। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০০৯ সাল থেকে পদোন্নতি বন্ধ থাকায় অনেক শিক্ষক সারাজীবন সহকারী শিক্ষক হিসেবেই অবসর নিচ্ছেন।

দাবি না মানা হলে ২৩-২৪ নভেম্বর অর্ধদিবস কর্মবিরতি, ২৫-২৬ নভেম্বর পূর্ণদিবস কর্মবিরতি, এবং ২৭ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে সংগঠনটি।

এছাড়া দাবি পূরণ না হলে বৃত্তি ও পরীক্ষাসহ সব কার্যক্রম বর্জন এবং ১১ ডিসেম্বর থেকে আমরণ অনশন শুরু করার হুঁশিয়ারি দিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষকরা।

তথ্য সূত্র : ভোরের দর্পন


এই বিভাগের আরও খবর