• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

নতুন রাজনৈতিক দল নিয়ে অনিশ্চয়তায় ইসি, মাঠে যাচ্ছে পুনঃতদন্ত দল

নিউজ ডেস্ক / ৪৪ সময় দেখুন
আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
ছবি সংগৃহীত

নতুন রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দেওয়ার বিষয়ে অনিশ্চয়তায় রয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। দলগুলোর কার্যক্রম ও অস্তিত্বের সঠিকতা যাচাইয়ে আবারও মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

রোববার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, মাঠ পর্যায়ের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কর্মকর্তাদের জমা দেওয়া তদন্ত প্রতিবেদন পর্যালোচনায় কমিশন বেশ কিছু ক্ষেত্রে তথ্যের অপূর্ণতা এবং মন্তব্যে ঘাটতি লক্ষ্য করেছে। ফলে যাচাই কমিটির সুপারিশের ভিত্তিতে ১০টি রাজনৈতিক দলের জেলা ও উপজেলা পর্যায়ের অস্তিত্ব ও কার্যকারিতা নিয়ে পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ইসির নির্দেশনা অনুযায়ী, আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ এবং বাংলাদেশ আম জনগণ পার্টি—এই ১০ দলের মাঠ পর্যায়ের তথ্য পুনরায় যাচাই করা হবে।

এ উদ্দেশ্যে ১০টি অঞ্চলে একজন করে উপসচিব, সংশ্লিষ্ট অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা প্রত্যেকে তাদের আওতাধীন এলাকায় সংশ্লিষ্ট দলের কার্যক্রম ও অস্তিত্ব সম্পর্কে হালনাগাদ তথ্য সংগ্রহ করে কমিশনে প্রতিবেদন দাখিল করবেন।

তথ্য সূত্র : ভোরের দর্পণ


এই বিভাগের আরও খবর