• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ

নিউজ ডেস্ক / ৯৪ সময় দেখুন
আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
ছবি সংগৃহীত

ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নরসিংদী প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২৭খ্রি.) সম্পন্ন হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে এ নির্বাচনে সভাপতি পদে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মাখন দাস ও সাধারণ সম্পাদক পদে ইউএনবি’র জেলা প্রতিনিধি আসাদুল হক পলাশ নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি ও দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার সম্পাদক কাজী আনোয়ার কামাল ও ইভিনিং নিউজ ও বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি হলধর দাস, সহ-সাধারণ সম্পাদক সাপ্তাহিক সোনালী বাংলাদেশের সম্পাদক ও দৈনিক প্রভাত এর জেলা প্রতিনিধি মো. সোহেল এস হোসেন, কোষাধ্যক্ষ দৈনিক নরসিংদীর বাণীর সম্পাদক মো. ফারুক মিয়া, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি আবুল বাশার বাছির, দপ্তর সম্পাদক ডিবিসি নিউজ এর জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ স্বপন এবং কার্যনির্বাহী সদস্যরা হলেন দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি আমজাদ হোসেন, দৈনিক নরসিংদী সারাদিন পত্রিকার সম্পাদক এ টি এম মোস্তফা (বাবর) ও দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি মো. জাকির হোসেন ভূঁঞা।নির্বাচনে মোট ৬১ টি ভোটের মধ্যে ৫৬টি ভোট কাস্ট হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এ্যাড. কাজী নজরুল ইসলাম, তার সহযোগীতায় ছিলেন নির্বাচন কমিশনার এম.এ মোমেন মিয়া ও এ্যাড. খন্দকার মেহেদী হাসান।

তথ্য সূত্র : ভোরের দর্পন


এই বিভাগের আরও খবর