• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

নির্বাচনের আগে গণভোটের দাবিতে ভোলায় জামায়াতের বিক্ষোভ

প্রতিনিধি / ৪৫ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

নির্বাচনের আগে গণভোটের দাবিতে বিক্ষোভের নগরী হয়ে উঠেছে ভোলা।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভোলা জেলা শাখা এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। এতে নেতৃত্ব দেন ভোলা-১ আসনে দলীয় সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওঃ মোঃ নজরুল ইসলাম।

ভোলা নতুন বাজার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাংলা স্কুল মোড়, কে জাহান মার্কেট, বরিশাল দালান ও হাটখোলা মসজিদ এলাকা প্রদক্ষিণ করে সমাপ্ত হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “প্রধান উপদেষ্টার বক্তব্য জাতির আকাঙ্ক্ষাকে স্পর্শ করেনি। জুলাই সনদের বাস্তবায়ন ও গণভোট ছাড়া নির্বাচনে অংশগ্রহণ সম্ভব নয়।”

বক্তারা আরও জানান, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে—এ দাবিতে প্রয়োজনে তারা জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ। উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্বাস উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি ইসমাইল হোসেন মনির, জেলা কর্ম পরিষদ সদস্য ও মিডিয়া সম্পাদক অধ্যাপক আমির হোসেন, ভোলা সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসাইন, ভোলা পৌর আমির জামাল উদ্দিন, নায়েবে আমির মোঃ রুহুল আমিন, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার, মাওলানা আতাউর রহমান প্রমুখ।


এই বিভাগের আরও খবর