• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

নির্বাচনে (পিআর) পদ্ধতির বিকল্প নেই : মুফতী ফয়জুল করীম

নিউজ ডেস্ক / ৪৭ সময় দেখুন
আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
ছবি সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পিআর (PR) পদ্ধতিতে হতে হবে, এর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)। তিনি বলেন, “বৈষম্যমুক্ত দেশ গঠনের জন্য আমরা জুলাই বিপ্লব করেছি, আমাদের সন্তানরা জীবন দিয়েছে। প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হলে সেই বৈষম্য থেকেই যাবে এবং জনগণের ভোটের সঠিক মূল্যায়ন হবে না।”

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে বাগেরহাট শহরের রেল রোড চত্বরে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মুফতী ফয়জুল করীম আরো বলেন, “এখনো শহীদদের রক্ত শুকায়নি, আহতদের চিকিৎসার ব্যবস্থা হয়নি, শহীদ পরিবারের পুনর্বাসন হয়নি, খুনিদের বিচার হয়নি। অথচ একটি মহল ক্ষমতার নেশায় মত্ত হয়ে নির্বাচন নিয়ে মাতামাতি করছে। তারা ক্ষমতায় যাওয়ার আগেই হাটবাজার, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট দখল করে নিয়েছে। তাদের চাঁদাবাজীতে অতিষ্ঠ মানুষ।

গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে দলের নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল আউয়াল বলেন, “১৯৭১ সালের প্রথম বিজয় অর্জিত হয়েছে যশোর থেকে, আর ইসলামের বিজয় হবে বাগেরহাট থেকে ইনশাআল্লাহ। দেশে ইসলামপন্থিদের যে গণজোয়ার শুরু হয়েছে, তা কেউ থামাতে পারবে না।”

সমাবেশের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান। তিনি বলেন, “স্বাধীনের পর থেকে বাগেরহাটে চারটি সংসদীয় আসন ছিল। একটি আসন কর্তন করে বাগেরহাটের জনগণকে বঞ্চিত করা হয়েছে। নির্বাচন কমিশনের এই হটকারী সিদ্ধান্তকে বাগেরহাটবাসী ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।

যুবনেতা এইচ এম ইসমাইল হোসেন ও হাফেজ মাওলানা মাহবুবুর রহমানের যৌথ সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতী মোস্তফা কামাল, কেন্দ্রীয় আইন উপদেষ্টা অ্যাড. শেখ আতিয়ার রহমান, জেলা শাখার উপদেষ্টা মাওলানা ওমর ফারুক নূরী, অধ্যক্ষ শেখ জিল্লুর রহমান, মোল্লা মুজিবর রহমান শামীম, মাওলানা আবু বকরসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে প্রধান অতিথি আসন্ন জাতীয় নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের হাতপাখার প্রার্থীদের নাম ঘোষণা করেন এবং পরিচয় করিয়ে দেন।

তথ্য সূত্র: ভোরের দর্পণ


এই বিভাগের আরও খবর