• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

নিষেধাজ্ঞা অমান্য করে ভোলায় মাছ শিকারের দায়ে ১৬ জেলে আটক

প্রতিনিধি / ৮০ সময় দেখুন
আপডেট : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

ভোলার লালমোহন উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে ১৬ জেলেকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) ভোর থেকে বিকেল পর্যন্ত উপজেলার তেঁতুলিয়া নদীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় ৫ হাজার মিটার অবৈধ জাল এবং ইলিশসহ বিভিন্ন প্রজাতির ১৫ কেজি মাছ। পরে বিকেলে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর মৎস্যঘাটে আটককৃতদের মধ্যে ১২ জেলেকে পাঁচদিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ। এছাড়া এক জেলেকে ১ হাজার টাকা জরিমানা এবং ৩ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। অপরদিকে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস ও মাছ মাদরাসা এবং এতিমখানায় বিতরণ করা হয়। এ সময় লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, থানা পুলিশের সদস্যগণসহ মৎস্য অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর